যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুই নেতা হত্যার বিচার দাবিতে কালিয়ায় বিএনপির বিক্ষোভ

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৯:০০ পিএম
আপডেট : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৯:৪০ পিএম
দুই নেতা হত্যার বিচার দাবিতে কালিয়ায় বিএনপির বিক্ষোভ

দুই বিএনপি নেতা হত্যার বিচারের দাবিতে নড়াইলের কালিয়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। একইসঙ্গে সহিংসতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় পুলিশ ও এসআরবি সদস্যদের টহল অব্যাহত রয়েছে।

রোববার বিকেল সাড়ে ৪টায় কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, রেজাই রাব্বি কামাল, শেখ শিহাব উদ্দিন ও আর্মস্ট্রং সরদারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় আ’লীগের দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্হানীয় বিএনপির উদ্যোগে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেন্দারচর এলাকার বটতলায় পৌঁছালে আ’লীগের নেতা-কর্মীদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে বিএনপি নেতা শাহিনুর ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী জানান, বেন্দারচর এলাকার লোকজন বাড়িতে ফিরতে শুরু করেছেন। তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরছেন। বড় কালিয়ায় কোনো হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান, পরিস্থিতি মোকাবিলায় দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগের খবরকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এআই-নির্মিত ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)