লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর নড়াইল সদর, পৌর শাখা, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির ছয় নেতা স্ব স্ব পদে পুনর্বহাল করা হয়েছে।
রোববার রাতে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ৬ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে তাদের সপদে বহাল করা হলো।
স্বপদে ফেরা নেতারা হলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি পদে মিলু শরীফ এবং সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু।