যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

‎‎​মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৯:০৫ পিএম
আপডেট : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৯:৪০ পিএম
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

‎​ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবকদল।

‎রোববার (২২ নভেম্বর) দুপুরে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু ও সদস্য সচিব শহিদুল ইসলামের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।

জেলা বিএনপির কার্যালয়ের ​সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎​সমাবেশে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো ধরনের ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে।’

‎​এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সজীব, ফিরোজুর রহমান এবং সজল।

‎এছাড়াও মেহেরপুর সদর উপজেলা, গাংনী ও মুজিবনগর উপজেলা, সদর পৌরসভা, গাংনী পৌরসভাসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)