যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর-৬: জামায়াত প্রার্থীর বাড়িতে ককটেল নিক্ষেপের অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ০৬:৩২ পিএম
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি,২০২৬, ০১:১৯ এ এম
যশোর-৬: জামায়াত প্রার্থীর বাড়িতে ককটেল নিক্ষেপের অভিযোগ

যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর বাসায় ককটেল হামলার ঘটনা ঘটেছে।

রোববার রাত দেড়টার দিকে কে-বা কারা তার বাসার প্রধান ফটকের সামনে পরপর দুইটি ককটেল নিক্ষেপ করে। এতে কেউ হতাহত হয়নি এবং তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। এখবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই ঘটনার প্রতিবাদ, সুষ্ঠু তদন্তসহ এরসাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার জন্য ১১ দলীয় ঐক্য জোট সোমবার (৯ ফেব্রয়ারি) দুপুর ১২ টার দিকে স্থানীয় পৌর জামায়াতের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনি এজেন্ট মো. সাইদুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফ্রেয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লার সমর্থক ও ভোটারদের মনোবল ভাঙতে এই হামলা করা হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তসহ এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃংখলা বাহিনীর প্রতি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি বেলাল হোসেন, রফিকুল ইসলাম, তবিবুর রহমান, অ্যাড. ওজিয়ার রহমান প্রমুখ।

কেশবপুর থানার ওসি সুকদেব রায় বলেন, কেশবপুরে জামায়াতের প্রার্থী মোক্তার আলীর বাসায় ককটেল নিক্ষেপের ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। তদন্তশেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)