বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় জামায়াত ও ইসলামী আন্দোলনের উদ্যোগে পৃথক নির্বাচনি প্রচার মিছিল ও সমাবেশ করা হয়েছে।
সোমবার বিকেলে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে মিছিলটি বাঘারপাড়া মহিলা কলেজ গেট থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রার্থী অধ্যাপক গোলাম রছুল।
প্রচার মিছিলে চোখেপড়ার মতো লোক উপস্থিত ছিল। অধ্যাপক গোলাম রছুল বলেন, একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, বিকেলে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের পক্ষে নির্বাচনি প্রচার মিছিল হয়েছে। মিছিলে প্রধান অতিথি ছিলেন প্রার্থী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন।
দলের উপজেলা সভাপতি বেলাল হোসাইনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম, সাবেক সভাপতি মাওলানা আবু তাহের প্রমুখ।
প্রচার মিছিল থেকে সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজ গেটে শেষ হয়।