যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রথম সফরে যশোরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী অমিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি,২০২৬, ০৩:০২ পিএম
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি,২০২৬, ০৩:৪১ পিএম
প্রথম সফরে যশোরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী অমিত

নতুন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা যশোরে পা রাখলেন অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার সকালে দুই দিনের সফরে তিনি যশোরে পৌঁছালে জেলা প্রশাসন, দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন। শপথ শেষে নিজ শহরে নেতার প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত ছিল উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এসময় জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলের পক্ষে অভিনন্দন জানান।

বিমানবন্দর থেকে যশোর সার্কিট হাউসে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রায় দুই ঘণ্টা ধরে চলে শুভেচ্ছাবিনিময়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা তাকে অভিনন্দন জানান।

স্থানীয় সরকার বিভাগ, সরকারি এম এম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, যশোর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, নতুনহাট পাবলিক কলেজ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (যশোর জেলা শাখা), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, জেলার ক্রীড়া সংগঠকরা, সাংবাদিক ইউনিয়ন যশোর, মোটরপার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী সমিতি, নগর ও সদর উপজেলা বিএনপিসহ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছাবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, 'যশোরসহ সারা দেশের মানুষের প্রত্যাশা পূরণে আমি বদ্ধপরিকর। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার পাশাপাশি নির্বাচনের আগে যশোরবাসীকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।'

পরে তিনি কারবালা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন এবং পরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।

বিকেলে হোটেল ওরিয়নে এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সঙ্গে আলোচনা ও ইফতারে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

দুই দিনের সফরে প্রতিমন্ত্রী অমিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক এবং স্থানীয় উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে তার মিডিয়া উইং।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)