সুবর্ণভূমি ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামী ১২ মার্চ অথবা এর দুই-একদিন আগে। শনিবার রাতে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ একথা জানান।
তিনি বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী মাসের ১২ মার্চ অথবা এর দুই-একদিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।
সালাহ উদ্দিন আহমদ বলেন, এই অধিবেশনে অন্তবর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদে ইতোমধ্যে সংসদ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছে।