যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ার পল্লীতে খুললো আওয়ামী লীগ অফিস

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:০৬ পিএম
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৩৪ পিএম
লোহাগড়ার পল্লীতে খুললো আওয়ামী লীগ অফিস

লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারির কর্মসূচি পালন করেছেন দলের নেতাকর্মীরা।

এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধ' স্লোগান দেন তারা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চার নম্বর নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। যার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্রে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী আব্দুল আলিমের নেতৃত্বে নোয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়। পরে অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পর নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।

কাজী আব্দুল আলীম ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘দীর্ঘ ১৮ মাস পরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার অন্তর্গত বাংলাদেশ আওয়ামী লীগ চার নম্বর নোয়াগ্রাম ইউনিয়ন মানিকগঞ্জ বাজার আঞ্চলিক কার্যালয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করলাম।’

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, `ঘটনাটি আমরা শুনছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।'

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)