যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাংবাদিক ও রাজনীতিকদের সাথে প্রতিমন্ত্রীর ইফতার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:১৯ পিএম
সাংবাদিক ও রাজনীতিকদের সাথে প্রতিমন্ত্রীর ইফতার

যশোরে সাংবাদিক ও রাজনীতিকদের সথে ইফতার ও মতবিনিময় করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (২১ ফেব্রুয়ারি) যশোরের একটি অভিজাত হোটেলে সাংবাদিক ও রাজনীতিকদের সম্মানে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে আয়োজিত এ ইফতার মাহফিলে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজে উপস্থিত থেকে আগত অতিথিদের স্বাগত জানান এবং তাদের সথে কুশল বিনিময় করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুল, অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট এম. ইসহাক।

ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সদ্য অনুষ্ঠিত নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা প্রশংসার দাবিদার।

তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। বিএনপি সরকার আগামীতেও প্রতিটি পদক্ষেপে সাংবাদিকদের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করে। একইসঙ্গে তিনি সকলকে সঙ্গে নিয়ে একটি উন্নত ও প্রত্যাশিত যশোর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

পরবর্তীতে দেশ ও জাতির কল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়াশেষে প্রতিমন্ত্রী অতিথিদের সঙ্গে একত্রে ইফতার করেন।

ইফতারে উপস্থিত ছিলেন, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাবেক সম্পাদক ও সুবর্ণভূমির সম্পাদক আহসান কবীর, লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোপীনাথ দাস এবং সাধারণ সম্পাদক এমআর খান মিলনসহ সংবাদকর্মীরা।

পরে প্রেসক্লাব যশোরের পক্ষ থেকে প্রতিমন্ত্রী ও প্রেসক্লাব যশোরের সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)