যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বার্তা এমপি মনোয়ার খানের

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৫৬ পিএম
মাগুরায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বার্তা এমপি মনোয়ার খানের

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি মাগুরা পুরাতন বাজার পরিদর্শন করেন। এ সময় চাল, মাছ, মাংস, ডিম ও সবজির দোকান ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ক্রেতাদের অভিযোগ ও অভিজ্ঞতা শোনেন। তিনি ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রির আহ্বান জানান।

পরে তিনি ঢাকার রোড ও ভায়নার মোড় এলাকায় ফলের দোকান পরিদর্শন করেন। সেখানে খুচরা ও পাইকারি ফল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে বাজার স্থিতিশীল রাখার নির্দেশনা দেন। বিশেষ করে খেজুর ব্যবসায়ীদের রমজানকে কেন্দ্র করে কোনো ধরনের কারসাজি না করার ব্যাপারে সতর্ক করেন।

পরিদর্শনকালে এমপি মনোয়ার হোসেন খান বলেন, রমজান ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস। এ মাস শুধু ক্ষুধা-পিপাসা সহ্য করার নাম নয়; বরং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া ও মানবকল্যাণে আত্মনিয়োগের শিক্ষা দেয়।

তিনি জানান, বাজার মনিটরিং নিয়ে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে সতর্কবার্তা দিয়েছেন। প্রতিবছর রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেন, যা অনৈতিক এবং নিম্নআয়ের মানুষের প্রতি অবিচার। এ ধরনের কর্মকাণ্ড ইসলামের শিক্ষার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

অসাধু ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা জনগণের সেবক, শাসক নই। জনগণ আমাদের সেবা করার জন্যই ভোট দিয়েছে। মানুষের আস্থা অর্জন করতে হলে ন্যায় ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সাময়িক লাভের জন্য আখিরাতের ক্ষতি করা উচিত নয়।

তিনি আরো হুশিয়ারি দেন, কোথাও অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মজুতদারি বা কারসাজির প্রমাণ মিললে প্রশাসনের সহযোগিতায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অসাধু চক্রকে মাগুরার মানুষের দুর্ভোগের কারণ হতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)