যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

একুশের প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ০২:৩৯ এ এম
একুশের প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল

একুশের প্রথম প্রহরে যশোরে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। এজন্য রাত ১২টার আগেই যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এমএম কলেজ) চত্বেরের শহীদ বেদি এবং আশপাশের এলাকা মানুষের ঢল নামে। রাত ১২টার আগেই লোকেলোকারণ্য হয়ে ওঠে এমএম কলেজ চত্বর।

একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন যশোর-৩ আসনের এমপি, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।

এরপর পর্যায়ক্রমিকভাবে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানায় যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়, যশোর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা সিভিল সার্জন অফিস, বিআরটিএ যশোর সার্কেল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, দৈনিক লোকসমাজ, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর জেলা বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মহান ভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিক থেকে সংগঠনগুলোর নেতাকর্মীসহ সাধারণ মানুষ সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের ঐতিহাসিক শহীদ মিনারে জড়ো হতে থাকেন।

মহান শহীদ দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। প্রথম প্রহরে অভিভাবকদের সাথে অনেক শিশুকেও শহীদ মিনারে আসতে দেখা যায়। অনেকে ব্যক্তিগতভাবেও শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)