যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশের স্বার্থ সবার আগে: একুশের প্রথম প্রহরে সুবর্ণভূমিকে প্রতিমন্ত্রী অমিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ০৩:০৯ এ এম
বাংলাদেশের স্বার্থ সবার আগে: একুশের প্রথম প্রহরে সুবর্ণভূমিকে প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘একুশ আমাদেরকে শেখায় মাথা নত না করা, একুশ শেখায় অন্যায়ের সাথে কোনোভাবে আপস না করা। আজকে শহীদ বেদিতে দাঁড়িয়ে সেই শপথ নিতে চাই, আগামীতে বাংলাদেশের মানুষের জন্য, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের স্বার্থ সবার আগে তুলে ধরবার জন্য আমরা কখনোই দেশি-বিদেশি কারো কাছে আপস করবো না’।

শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানোর পর এক প্রতিক্রিয়ায় তিনি সুবর্ণভূমিকে একথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হিসেবে প্রথম ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানোর অনুভূতিকে গৌরব ও সম্মানের বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেতে চলেছে। সেই গণতান্ত্রিক সরকারের একজন অংশ হিসেবে আজকে জেলা প্রশাসনকে সাথে নিয়ে একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিতে পারা অত্যন্ত সম্মানের। অতি বেশি সৌভাগ্যের’।

তিনি বলেন, ‘এই সম্মান ও সৌভাগ্য যাদের কারণে অর্জিত হয়েছে অর্থাৎ দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা আত্মত্যাগ, বিগত গণঅভ্যুত্থানে যাদের আত্মত্যাগের কারণে এরকম একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বারপ্রান্তে পৌঁছেছি আজকের এই সময়ে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের সাথে তাদেরকেও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই’।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশই সবার ওপরে থাকবে, বাংলাদেশের স্বার্থই আমাদের কাছে সবার আগে গুরুত্বপূর্ণ। সেই কাজ করবার জন্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশবাসী যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর আস্থা রেখেছেন আমরা আশা করবো এই বিএনপি নেতৃত্বাধীন সরকারকেও প্রতিনিয়ত তারা সমর্থন দিয়ে যাবেন।

দেশবাসীর সমর্থন নিয়ে, তাদেরকে সাথে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)