যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফুলচাষীদের ওপর হামলার ঘটনায় স্মারকলিপি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৮:২০ পিএম
ফুলচাষীদের ওপর হামলার ঘটনায় স্মারকলিপি

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা এলাকায় ফুলচাষী ও ব্যবসায়ীদের ওপর ধারাবাহিক সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে বিচার ও নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি, বিশিষ্ট ফুল ব্যবসায়ী আব্দুর রহিম (৫৬) গত ১৩ এপ্রিল বিকেলে নিজজমিতে কাজ করার সময় একদল সশস্ত্র সন্ত্রাসীর হামলার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হয়ে চিকিৎসা নেন।

ফুলের বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল আব্দুর রহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় নূর হোসেন টাইগার, জাহিদ হোসেন, মুরাদ হোসেন, লাভলু হোসেনসহ ২০-৩০ জনের একটি সশস্ত্র দল পরিকল্পিতভাবে এই হামলা চালায়।

পরদিন ১৪ এপ্রিল সকালে একই সন্ত্রাসী গোষ্ঠী পানিসারা গ্রামে ফের হামলা চালিয়ে আসাদুল, হৃদয় ও শাহাজান কবিরকে লোহার রড ও দেশি অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। আহতদের মধ্যে বাসাদুল ও তার ছেলে হৃদয়কে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে এলাকাবাসী ও ফুলচাষীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। নিরাপত্তাহীনতার কারণে পানিসারা ও গদখালী বাজারে ফুল বিক্রি করতে পারছেন না অনেক চাষী। ফলে, উৎপাদিত ফুল নষ্ট হয়ে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।

অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, আহতদের উন্নত চিকিৎসা প্রদান, ফুলচাষীদের নিরাপত্তা এবং বাজারের সিন্ডিকেট ভেঙে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়। একইসঙ্গে এলাকায় সন্ত্রাস দমনে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যশোরের নেতারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন