স্টাফ রিপোর্টার
, যশোর
আগামী ২৭ এপ্রিল যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যশোর নগর বিএনপি, সদর উপজেলা যুবদল এবং জেলা ছাত্রদল পৃথক মিছিল করেছে।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে নগর বিএনপির মিছিলটি বের হয়। চৌরাস্তা মোড় থেকে সদর উপজেলা যুবদল এবং কেন্দ্রীয় ঈদগাহ মোড় থেকে জেলা ছাত্রদলের মিছিল বের হয়।
পৃথক এসব মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা যুবদেলর আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, সদর উপজেলা যুকদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল বলেন, প্রধানমন্ত্রীর আগমনে আমরা আনন্দিত। প্রধানমন্ত্রীর আগমনে স্বেচ্ছাসেবক দল সকল ইউনিটের নেতাকর্মীর সাথে মতবিনিময়, প্রস্তুতি সভা শেষ করেছে। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন উপজেলা সর্বত্র প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করছেন।
তিনি বলেন, যশোরের থমকে যাওয়া উন্নয়নের চাকা নতুন করে আবার সচল হবে। যশোরের মানুষের অনেক চাহিদা আছে। সরকারের মেয়াদ কেবল দুই মাস হয়েছে। আমরা বিশ্বাস করি বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী, যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতের আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর উন্নয়নের চাকা নতুন করে সচল করবেন। যার মাধ্যমে যশোরবাসীর আগামী দিনের সকল প্রত্যাশা পূরণ হবে।
জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথচলা শুরু হয়েছে। মাত্র দুই মাসের এই পথচলায় তিনি যশোরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আসছেন। তার আগমনের সংবাদ যেদিন প্রচার হয়, সেদিন থেকে জেলাজুড়ে দলীয় নেতাকর্র্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।
জেলা যুবদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা প্রস্তুতিসভা থেকে শুরু করে প্রচার মিছিল অব্যাহত রেখেছেন। দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।