যশোর, বাংলাদেশ || সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে পৌঁছেই উলাশীর উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ১১:৩০ এ এম
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ০২:১০ পিএম
যশোরে পৌঁছেই উলাশীর উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যশোরে পৌঁছে শার্শা উপজেলার উলাশী খালের উদ্দেশে যাত্রা করেছেন।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন। এখানে তাকে স্বাগত জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এছাড়া, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর যশোর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে। উড়োজাহাজ থেকে নেমেই তিনি উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। এরপর উপস্থিত নেতা ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে করমর্দন করেন।

যশোর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি শার্শার উলাশীর উদ্দেশে যাত্রা করেন। সেখানে তিনি পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক উলাশী খাল তথা ‘জিয়া খাল’  পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একইসাথে তিনি সেখানে পৃথক দুটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

উলাশী থেকে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজে এসে ৫০০ শয্যার হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করবেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)