যশোর, বাংলাদেশ || সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খালে তারেক রহমান

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ১১:১২ এ এম
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ০২:০৫ পিএম
শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খালে তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খালে কোদাল চালিয়ে দেশজুড়ে তার ঐতিহাসিক খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, প্রায় সাড়ে চার দশক পর সেই খালে কোদাল চালালেন তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার দুপুর ১২টায় যশোরের শার্শা উপজেলার উলাশীকে সেই ‘জিয়া খাল’ পুনঃখনন কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তার সঙ্গে কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী, এমপি, স্থানীয় নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উলাশী খাল পুনঃখনন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত কৃষক ও স্থানীয় জনতার উদ্দেশে বলেন, এই খাল পুনঃখননের মাধ্যমে এলাকার চাষিরা ফসলের ক্ষেতে আবার সেচ সুবিধা পাবেন। ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে তার সরকারের গৃহীত উন্নয়নমূলক নানা প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলের গণমুখী নানা কার্যক্রমের কথাও বলেন।

এর আগে সকালে উড়োজাহাজযোগে প্রধানমন্ত্রী যশোর আসেন। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি সোজা চলে যান শার্শার উলাশীতে। সেখানকার অনুষ্ঠান শেষ করে তিনি শহরতলির বিলহরিণায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। এখানে তিনি ৫০০ শয্যার একটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং উপস্থিত সুধীজনের উদ্দেশে বক্তব্য দেবেন।

মেডিকেল কলেজের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর বেলা দেড়টার দিকে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় ঈদগাহে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)