যশোর, বাংলাদেশ || রবিবার, ৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনা-৬ আসনের এমপির শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৩ মে,২০২৬, ০৭:৩৭ পিএম
খুলনা-৬ আসনের এমপির শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন

খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ কয়রা ও পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩ মে) লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল ও খড়িয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় তিনি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য ও পাইকগাছা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এসএম আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইদুর রহমানসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এমপি শিক্ষার সার্বিক উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)