যশোর, বাংলাদেশ || শনিবার, ২০ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৯:১৩ পিএম
আপডেট : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৯:২৬ পিএম
মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

দুঃখ-দুর্দশা লাঘব, জনসাধারণের সমস্যার কথা সরাসরি শোনা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার পাঁচপোতা বাজারে নাভারন ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

গণশুনানি শেষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি। তিনি বলেন, জনগণের কথা শোনা এবং তাদের সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমেই একটি সুন্দর, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নাভারন ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, শাহজাহান আলী, জাহিদুল ইসলাম সুমন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, ওয়াহিদুজ্জামান লিটু, হবিবর রহমান, মহিলাদল নেত্রী রিপা খাতুন, রওফুন্নেছাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

অনুষ্ঠানে বক্তারা জনসচেতনতা বৃদ্ধি, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং জনগণের সমস্যা সমাধানে স্থানীয় নেতৃত্বকে আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)