যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অপতথ্যের সবচেয়ে বেশি শিকার শহীদ জিয়া পরিবার: প্রতিমন্ত্রী অমিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ১২:৩৭ পিএম
আপডেট : শনিবার, ২০ জুন,২০২৬, ০১:৪৯ পিএম
অপতথ্যের সবচেয়ে বেশি শিকার শহীদ জিয়া পরিবার: প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ জ্বালানি ও খনিসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ফ্যাসিস্ট আমলে সাংবাদিক এবং গণমাধ্যম রাজনৈতিক আনুকূল্যে সত্য সংবাদ পরিবেশন করতে পরেনি। দুঃখের বিষয় হলো অপতথ্যের সবচেয়ে বেশি শিকার হয়েছেন শহীদ জিয়ার পরিবার।

কিন্তু ৫ আগস্ট পটপরিবর্তন হলেও বিএনপি প্রতিশোধের রাজনীতি করেনি। ৫ আগস্টের পরও অপতথ্য, অপসাংবাদিকতার শিকার হচ্ছে বিএনপি। কিন্তু সরকার চায় সঠিক সাংবাদিকতা হোক, দেশ ও জনগণের উন্নয়ন হোক।

শনিবার (২০ জুন) সকালে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে যশোর জেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সাংবাদিকতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় অপরিহার্য। এআই, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল ও আধুনিক সংবাদ পরিবেশন করতে পারবেন।

প্রতিমন্ত্রী বলেছেন, সংবাদমাধ্যমে আধুনিক প্রযুক্তির সংযোগ হয়েছে। পরিধি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নৈতিকতার কমতি থাকবে না। সংবাদে সত্য ও বস্তুনিষ্ঠতা থাকতে হবে।

তিনি যশোরের সাংবাদিকদের প্রশংসা করে বলেন, ৫ আগস্টের পর সারা দেশের সাংবাদিক সংগঠনের পরিবর্তন ঘটেছে। সাংবাদিকদের কর্মস্থলের পরিবর্তন ঘটেছে। কিন্তু সে ক্ষেত্রে ব্যতিক্রম যশোর।

এখানকার সাংবাদিকরা সহনশীল এবং গণতন্ত্রের প্রতি উদার। সকলে মিলেমিশে কাজ করে। সকল মতের-দর্শনের সংবাদিকরা এক হয়ে কাজ করলে গণতন্ত্রের সৌন্দর্য বাড়ে।

তিনি বলেন, সরকারকে খুশি করার জন্য নয়, প্রকৃত সংবাদ পরিবেশন করুন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

এছাড়া অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও বিসিবি পরিচালক শান্তনু ইসলাম সুমিত উপস্থিত ছিলেন।

পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের নতুন প্রযুক্তি সম্পর্কে দক্ষ হওয়া প্রয়োজন।

আয়োজকরা জানান, কর্মশালায় অংশগ্রহণকারীরা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তথ্য যাচাই কৌশল এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ ২২ জুন পর্যন্ত চলবে। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)