লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আওয়ামী লীগের ‘অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির’ বিরুদ্ধে লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় লক্ষ্মীপাশা নিউমার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে লোহাগড়া বাজার ও লক্ষ্মীপাশার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে লোহাগড়া উপজেলা পরিষদ গেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর যুবদলের আহবায়ক শেখ রবিউল ইসলাম, সদস্য সচিব হেলাল উদ্দিন, যুবনেতা রাজু আহম্মেদ বাপ্পী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, সাইফুল ইসলাম, যুবনেতা সুমন, পিকুল, ভিটো, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হক পলাশ, সাবেক আহবায়ক এসএম গিয়াস উদ্দিন জুয়েল প্রমুখ।