যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ১০:৫৮ এ এম
আপডেট : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৪:৩২ পিএম
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে হলে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে, পাশাপাশি সেগুলোর সঠিক যত্ন নিতে হবে। সন্তান যখন বড় হয় তখন মা-বাবার বুক যেমন আনন্দে ভরে ওঠে, তেমনি একটি গাছ বড় হলেও মানুষ একই রকম আনন্দ পায়।

সোমবার সকালে বরিশালের গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে পরিবেশের ভারসাম্য রক্ষায় যত গাছ থাকা দরকার, বর্তমানে তা নেই। এই ঘাটতি পূরণে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে।

তারেক রহমান বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে বড় পরিবর্তন এসেছে। এখন আগের তুলনায় অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নিজেদের দেশকে আমাদের নিজেদেরই গড়ে তুলতে হবে, বাইরের কেউ এসে এটি ঠিক করে দিয়ে যাবে না।

এ সময় প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির জন্য নতুন একটি স্লোগান ঘোষণা করেন, ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’

এর আগে সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে তিনি গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ও গাছের চারা রোপণ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)