বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে বাংলা কিউআর ও ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণসংক্রান্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক বাগেরহাট অঞ্চল প্রধান শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও খাদিজা আক্তার, মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সোনালী ব্যাংকের মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের দেবপ্রসাদ রায়, ইসলামী ব্যাংকের মির্জা মোহাম্মদ শহীদুল ইসলাম, পূবালী ব্যাংকের সাদিক হোসেন, প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সি, সাধারণ সম্পাদক মো. তাওহিদুর রহমান ও ব্যবসায়ী সাইফুল ইসলাম কচিসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।