যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্থানান্তরের সময় শৈলকূপায় এক টন সার জব্দ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৪২ পিএম
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০১ পিএম
স্থানান্তরের সময় শৈলকূপায় এক টন সার জব্দ

ঝিনাইদহের শৈলকূপায় পাচারের সময় এক হাজার কেজি (এক টন) সরকারি সার জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চড়িয়ার বিল বাজার এলাকায় কৃষি বিভাগের কর্মকর্তারা এই সার জব্দ করেন।

স্থানীয়রা জানান, কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজার থেকে একটি ভ্যানে করে ১৫ বস্তা ডিএপি এবং পাঁচ বস্তা টিএসপি সার শৈলকূপার ফুলহরি গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। ভ্যানটি চড়িয়ার বিল বাজারে পৌঁছালে স্থানীয় কৃষক ও বিএনপি নেতাকর্মীরা সারবোঝাই ভ্যানটি আটক করে পুলিশ ও কৃষি অফিসকে খবর দেন। পরে স্থানীয় কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে এসে পুলিশের সহযোগিতায় সারগুলো জব্দ করেন।

এ বিষয়ে শৈলকূপার মির্জাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে পুলিশের সহযোগিতায় সারগুলো জব্দ করেছি। জব্দ করা সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারনির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। সার বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)