যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৭:২৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৩ পিএম
পাইকগাছায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পাইকগাছার কপিলমুনিতে নকল লেবেল ব্যবহার করে নিম্নমানের পণ্য প্যাকেজিং ও বাজারজাত করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কপিলমুনির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

খুলনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা স্যানিটারি ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মণ্ডল।

অভিযানে কপিলমুনি কলেজ মোড় এলাকার তপন মণ্ডলের মালিকানাধীন দ্বীপ এন্টারপ্রাইজে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ভোজ্যপণ্য ও নকল লেবেল ব্যবহার করে পণ্য প্যাকেটজাত ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়।

পরে উত্তম কুমার সাহার মালিকানাধীন কর্ণফুলি টি হাউজে অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন পণ্যের প্যাকেটে নকল লেবেল ব্যবহার এবং অতিরিক্ত ঘন চিনির উপস্থিতি শনাক্ত করা হয়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং নিম্নমানের খাদ্যপণ্য বাজারজাত রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)