স্টাফ রিপোর্টার
, যশোর
কেক ও বিস্কুটের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় যশোর শহরের দড়াটানায় সিদ্দিক বেকারি ও সাঁকো বেকারিকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৬ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৭ ধারায় প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানটির নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।