যশোর, বাংলাদেশ || রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্রীপুরে মজুদ করা ৩২৮ বস্তা সার জব্দ, মামলা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৯ পিএম
শ্রীপুরে মজুদ করা ৩২৮ বস্তা সার জব্দ, মামলা

Subornovumi শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ৩২৮ বস্তা সার। ছবি:

মাগুরার শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ৩২৮ বস্তা পটাশ ও ফসফেট সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় শহীদ জোয়ার্দার ও নবাব জোয়ার্দার নামে দুজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে। মামলার পর থেকে তারা পলাতক রয়েছেন।

রোববার সকালে শ্রীপুর কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন বাদী হয়ে মামলাটি করেন।

কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম আমলসার পূর্বপাড়া গ্রামের বদিয়ার জোয়ার্দারের ছেলে শহীদ জোয়ার্দারের দোকান ও বাড়িতে অভিযান চালান। সেখানে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগ পাওয়া যায়।

অভিযানে ৩২৮ বস্তা পটাশ ও ফসফেট সার জব্দ করা হয়। পরে এসব সার শ্রীপুর থানার হেফাজতে নেওয়া হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির বলেন, কৃষকেরা যাতে নির্বিঘ্নে সার পান, সে জন্য উপজেলা কৃষি অফিস কাজ করছে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ডিলার, সাব-ডিলার ও ব্যবসায়ীদের কার্যক্রম তদারক করা হচ্ছে। এরই মধ্যে কয়েকটি অভিযানে সার জব্দ ও জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শ্রীপুর থানার ওসি মো. ওলি মিয়া মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম বলেন, কৃষকদের ভোগান্তিতে ফেলে অবৈধভাবে সার মজুদের সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে বাজার ও সার সরবরাহ কেন্দ্রগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন