যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রেস্তোরাঁয় ৭০ কেজি পচা পেঁয়াজ, ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৮ পিএম
রেস্তোরাঁয় ৭০ কেজি পচা পেঁয়াজ, ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা শহরের এক নম্বর পানির ট্যাংকের বিপরীত পাশে অবস্থিত 'ফুড জোন' নামে একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও সিনিয়র সহকারী কমিশনার এস এম আশিস মোমতাজ।

অভিযানকালে পচা পেঁয়াজ দিয়ে খাবার তৈরি, দীর্ঘদিনের বাসি মাছ-মাংস ও বিভিন্ন প্রস্তুতকৃত খাবার ফ্রিজে সংরক্ষণ এবং খাদ্যপণ্যের মোড়কজাতকরণ ও নিয়ম না মানাসহ বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

ডেপুটি কালেক্টর ও সিনিয়র সহকারী কমিশনার এস এম আশিস মোমতাজ জানান, রেস্তোরাঁটির রান্নাঘর ও খাবার সংরক্ষণস্থল পরিদর্শনকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের চিত্র দেখা যায়। প্রায় ৭০ কেজি পচা পেঁয়াজ পাওয়া যায়, পচা পেঁয়াজ ব্যবহার করে খাবার তৈরির প্রমাণও মেলে। এ সময় ফ্রিজের ভেতরে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা বাসি মাছ, মাংস, শর্মা ও চিকেন পরোটাসহ বিভিন্ন খাবার পাওয়া যায়।

এছাড়া অভিযানে পাউরুটিসহ বিভিন্ন প্যাকেটজাত খাবারের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকার বিষয়টিও ধরা পড়ে। যথাযথ লেবেলিং ও প্রয়োজনীয় নিয়ম অনুসরণ না করেই এসব খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছিল। এসব অনিয়মের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আদায় করা হয়। একই সঙ্গে জব্দ করা মেয়াদোত্তীর্ণ, পচা ও বাসি খাদ্যসামগ্রী তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)