যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় ৪৪০ বস্তা টিএসপি সারসহ আটক

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৪৩ এ এম
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৫৩ পিএম
আলমডাঙ্গায় ৪৪০ বস্তা টিএসপি সারসহ আটক

Subornovumi চুয়াডাঙ্গা: আলমডাঙ্গায় জব্দ করা ৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক। ছবি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৪৪০ বস্তা টিএসপি সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। সার পাচারের অভিযোগে ট্রাকচালক ও হেলপারসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার সকালে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করে হাঁপানিয়া ক্যাম্পের পুলিশ। হাঁপানিয়া ক্যাম্পের ইনচার্জ জুম্মান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সার পাচারের উদ্দেশে ট্রাকটি নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে পুলিশ সেটির গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় বিপুল পরিমাণ সার পাওয়া যায়।

আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জের ট্রাকচালক শাকিল হোসেন, খুলনার হেলপার ইসরাফিল এবং আলমডাঙ্গার ভাঙ্গবাড়িয়া গ্রামের মিনারুল ইসলাম। পুলিশের ভাষ্য, মিনারুল ইসলাম এর আগেও সার কালোবাজারির ঘটনায় আলোচনায় এসেছিলেন। পরে তাদের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।

উদ্ধার করা ৪৪০ বস্তা টিএসপি সার স্থানীয় প্রকৃত কৃষকদের মধ্যে সরকারনির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)