যশোর, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ভারতীয় ইলিশ কেনা-বেচায় গরমিল, জরিমানা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ১২:৪৬ পিএম
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৩৭ পিএম
যশোরে ভারতীয় ইলিশ কেনা-বেচায় গরমিল, জরিমানা

Subornovumi সুবর্ণভূমি- ছবি:

যশোর বড়বাজারের মাছবাজারে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য এবং ক্রয়-বিক্রয়সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় নির্ধারিত মূল্য ও আমদানিকৃত মাছের এলসি-সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় কর্ণফুলী ফিস নামের একটি আড়তকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বড়বাজারে মাছবাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান মনিটরিং করা হয়।

এ সময় ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্যসংক্রান্ত তথ্য এবং আমদানিকৃত মাছের ক্রয়-বিক্রয় ও সরবরাহসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় কর্ণফুলী ফিসের মালিক শামীম হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্ধারিত মূল্যে ভারতীয় ইলিশ বিক্রি এবং আমদানি-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে ভারতীয় ইলিশের কেনা-বেচার মূল্য এবং সংশ্লিষ্ট কার্যক্রম নিয়মিত মনিটর করা হবে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)