যশোর, বাংলাদেশ || রবিবার, ১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় চিংড়ি চাষিদের সঙ্গে মৎস্য সচিবের মতবিনিময়

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০৭:৩৬ পিএম
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০৮:০৩ পিএম
পাইকগাছায় চিংড়ি চাষিদের সঙ্গে মৎস্য সচিবের মতবিনিময়

খুলনার পাইকগাছায় বাগদা চিংড়ি চাষের সমস্যা, সম্ভাবনা ও এ খাতের টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে স্থানীয় চাষিদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার সোলাদানা ইউনিয়নের ছালুবুনিয়া এলাকায় অবস্থিত বাগদা চিংড়ি ক্লাস্টারের চাষিদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে ছালুবুনিয়া বাগদা চিংড়ি ক্লাস্টারের চাষি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে মৎস্য সচিব বাগদা চিংড়ি চাষের বিদ্যমান সমস্যা দূরীকরণ, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপাদন বৃদ্ধি এবং এই খাতের সার্বিক উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে চাষিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন ও তাদের বিভিন্ন পরামর্শ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন