যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় চার চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৪:১৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৪:৫০ পিএম
পাইকগাছায় চার চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

খুলনার পাইকগাছায় পুশবিরোধী বিশেষ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আনুমানিক দশ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা এলাকায় মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। বাংলাদেশ নৌ পুলিশ অভিযানে সহযোগিতা করে।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির প্রমাণ পাওয়ায় চার ব্যবসায়ীকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও মৎস্যপণ্যের গুণগত মান বজায় রাখার লক্ষ্যে আনুমানিক দশ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, চিংড়িতে অপদ্রব্য পুশ প্রতিরোধ, নিরাপদ মৎস্যপণ্য নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)