যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় বেশি দামে গ্যাস বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০২:৪৯ পিএম
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৪:০৩ পিএম
মাগুরায় বেশি দামে গ্যাস বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

Subornovumi সংগৃহীত— ছবি:

মাগুরার ইছাখাদা বাজারে সরকারনির্ধারিত দরের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. আলী আকবর। তিনি মেসার্স আকবর অ্যান্ড ব্রাদার্সের মালিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত দুই হাজার ৬০ টাকা দামের এক সিলিন্ডার গ্যাস প্রতিষ্ঠানটি দুই হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি করছিল। অভিযানে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)