যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী

‘আগামী দুই মাস জ্বালানি তেলের সংকট হবে না’

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল,২০২৬, ০২:৩১ পিএম
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল,২০২৬, ০৩:৩৪ পিএম
‘আগামী দুই মাস জ্বালানি তেলের সংকট হবে না’

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত যা আছে তাতে আগামী দুই মাসে কোনো সংকট হবে না।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

যুগ্মসচিব মনির জানান, ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে মোট নয় হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে তিন হাজার ৫১০টি মামলা করা হয়েছে। এ সময় মোট এক কোটি ৫৬ লাখ নয় হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জ্বালানি উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, ডিজেল ৩ লাখ ৬৬ হাজার লিটার, অকটেন ৩৯ হাজার ৭৭৬ লিটার এবং পেট্রোল ৮৭ হাজার ৯৫৯ লিটার। এছাড়া সম্প্রতি চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মোট পাঁচ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে, যা অবৈধভাবে মজুত করা হয়েছিল।

জ্বালানির মজুত নিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে ডিজেল মজুত রয়েছে এক লাখ এক হাজার ৩৮৫ মেট্রিক টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১১ টন এবং ফার্নেস অয়েল ৭৭ হাজার ৫৪৬ টন। এছাড়া জেট ফুয়েল মজুত রয়েছে ১৮ হাজার ২২৩ মেট্রিক টন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)