যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নকল প্রসাধনী কারখানায় র‍্যাবের অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল,২০২৬, ১০:০১ পিএম
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল,২০২৬, ১০:৫৪ পিএম
নকল প্রসাধনী কারখানায় র‍্যাবের অভিযান

শহরের মহিলা কলেজপাড়ায় একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়েছে।

বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নুরুন্নাহার মহিলা কলেজপাড়ার বকুল হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে বিভিন্ন নামি ব্রান্ডের নামে প্রসাধনী তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল ব্র্যান্ডের পারফিউম, ফেস ক্রিম, তেলসহ বিভিন্ন ব্র্যান্ডের লেবেল ও বোতল জব্দ করা হয়। এছাড়াও জব্দ করা হয় প্রসাধনী তৈরির কাঁচামাল, কেমিক্যাল ও প্রক্রিয়াজাতকরণের মেশিন।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান বাড়ির মালিক বকুল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেন।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)