স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে উচ্চমূল্যের ফসল (সবজি) প্রকল্পের আওতায় অংশীজন সংযোগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিশেষজ্ঞ এবং প্রকল্প সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরীনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেন ও জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক আজিজুল হক।
প্রধান অতিথি আলমগীর বিশ্বাস তার বক্তব্যে বলেন, টেকসই কৃষি উন্নয়নে সরকারি ও বেসরকারি অংশীদারদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি কৃষকদের উৎপাদিত পণ্যের নিরাপদ বাজার সংযোগ নিশ্চিত করতে এ ধরনের কর্মশালার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং নিরাপদ সবজি উৎপাদনে অংশীজনদের সমন্বয় আরও জোরদার হওয়া প্রয়োজন। তিনি কৃষক, কোম্পানি, এনজিও এবং সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নের আহ্বান জানান।