যশোর, বাংলাদেশ || বুধবার, ৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে নিরাপদ খাদ্য উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৮:৫৯ পিএম
আপডেট : বুধবার, ৬ মে,২০২৬, ০১:৫৯ এ এম
যশোরে নিরাপদ খাদ্য উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা

যশোরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও 'উত্তম উৎপাদন অনুশীলন (GMP)’ বাস্তবায়নের লক্ষ্যে হোটেল মালিকদের নিয়ে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের 'পরিদর্শন, নিয়ন্ত্রণ ও সমন্বয়মূলক কার্যক্রম শক্তিশালীকরণ' (STIRC) প্রকল্পের উদ্যোগে যশোর ক্লাব মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার (অতিরিক্ত) আদ্দা আন সিনা।

তিনি জানান, কেবল তাত্ত্বিক আলোচনা নয়, বরং অংশগ্রহণকারীদের সরাসরি একটি রেস্তোরাঁয় নিয়ে গিয়ে হাতে-কলমে (Practical) প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এতে হোটেল মালিকরা তাদের কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও গুণগত মান বজায় রাখার সঠিক পদ্ধতিগুলো বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে রপ্ত করতে পেরেছেন। সেশনে প্রায় ৩০ জন হোটেল মালিক ও প্রতিনিধি অংশ নেন।

জনস্বাস্থ্য রক্ষায় জাইকা ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগ জাইকা-এসটিআইআরসি (STIRC) প্রকল্পের ন্যাশনাল প্রোগ্রামার মোহাম্মদ মাসুদ আলম খাদ্যের গুণগত মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘খাবার শুধু সুস্বাদু হলেই চলবে না, তা যেন জনস্বাস্থ্যের জন্য পুরোপুরি নিরাপদ হয়—সেটিই আমাদের মূল লক্ষ্য। উৎপাদনস্থল থেকে ভোক্তার টেবিল পর্যন্ত পুরো শৃঙ্খলকে নিরাপদ করতে জাইকা ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

কর্মশালায় বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এসটিআইআরসি প্রকল্পের ডেপুটি টিম লিডার মানা ইশিকাওয়া।

আরও উপস্থিত ছিলেন খাদ্য নিরাপত্তা পরামর্শদাতা ও প্রশিক্ষক শাহ আরাফাত রহমান, ইউনুস আলী এবং জাহিদুল আহসান খান।

দুই দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী হোটেল মালিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

সনদ গ্রহণের সময় মালিকরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য পরিবেশন নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)