যশোর, বাংলাদেশ || শনিবার, ১৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় হিমসাগর সংগ্রহের ধুম

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৫ মে,২০২৬, ১১:১৭ পিএম
আপডেট : শুক্রবার, ১৫ মে,২০২৬, ১১:২৪ পিএম
সাতক্ষীরায় হিমসাগর সংগ্রহের ধুম

ব্র্যান্ডিং এবং স্বাদের জন্য বিশ্বখ্যাত সাতক্ষীরার ‘হিমসাগর’ আম আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী, শুক্রবার (১৫ মে) থেকে গাছ থেকে এই আম পাড়া শুরু করেছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। বাজারে হিমসাগর আমের চাহিদাও তুঙ্গে, যা ভালো দামের ইঙ্গিত দিচ্ছে। আম সংগ্রহের প্রথম দিনেই সাতক্ষীরার বিভিন্ন আড়তে হিমসাগর আমের সরব উপস্থিতি দেখা গেছে।
সাতক্ষীরা বড়বাজারের আড়তদার লাল্টু জানান, মানভেদে আমের ভালো দাম পাওয়া যাচ্ছে। তিনি বলেন, আজকে ভালো মানের হিমসাগর আম ১৭শ’ থেকে ১৮শ’ টাকা, এমনকি ২২শ’ টাকা পর্যন্ত দরে বিক্রি হয়েছে। কিছুটা সাধারণ মানের আম ১৩শ’ থেকে ১৪শ’ টাকায় কেনাবেচা হয়েছে।

সাতক্ষীরার ফিংড়ি এলাকার বাগান মালিক ও ব্যবসায়ী আব্দুল গনি জানান, বর্তমান বাজারদরে তিনি সন্তুষ্ট হলেও আমের আকার নিয়ে কিছুটা চিন্তিত।

তিনি বলেন, বর্তমানে বাজারে আমের বেশ ভালো দাম পাওয়া যাচ্ছে। তবে এ বছর আমের আকার (সাইজ) আশানুরূপ বড় হয়নি। সাইজ বড় হলে লাভের পরিমাণ আরও অনেক বেশি হতো। তবুও সামগ্রিক বাজার পরিস্থিতি এখন পর্যন্ত ইতিবাচক।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন বাজার পরিস্থিতি পরিদর্শন শেষে জানান, ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে আলাপ করে জেনেছি, আমের মানভেদে বাজারদর ১৬শ’ থেকে ২৫শ’ টাকা পর্যন্ত ওঠানামা করছে। মূলত গুণগত মানের ওপর ভিত্তি করেই দাম নির্ধারিত হচ্ছে।

তিনি আরও জানান, জেলায় ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে মোট ৫ হাজার ৩৫০টি আম বাগান রয়েছে। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৩৮০ মেট্রিক টন এবং রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০০ মেট্রিক টন। জেলায় মোট ১২ হাজার ৫০০ জন আমচাষি নিবন্ধিত রয়েছেন।

গত বছর চার হাজার ১৩৭ হেক্টর জমিতে ৬৬ হাজার ২৫০ মেট্রিক টন আম উৎপাদিত হয়েছিল।

তিনি আরও জানান, নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী গত ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী ও বোম্বাইসহ স্থানীয় জাতের আম সংগ্রহের মাধ্যমে এ মৌসুমের সূচনা হয়। এরই ধারাবাহিকতায় আজ ১৫ মে থেকে শুরু হয়েছে সুস্বাদু হিমসাগর ও খিসরা আম সংগ্রহ। এছাড়া আগামী ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য নিশ্চিতে এই সময়সূচির ব্যত্যয় ঘটিয়ে আগেভাগে আম পাড়া বা বাজারজাত করার সুযোগ নেই।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)