যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কচুয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৮:১৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৯:২২ পিএম
কচুয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা

​বাগেরহাটের কচুয়া উপজেলায় জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার সাইনবোর্ড বাজারে এক বিশেষ অভিযান পরিচালনা করে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে।

​বিকেল ৫টায় সাইনবোর্ড বাজারে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী হাসান।

অভিযান চলাকালে বাজারের ফার্মেসি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ওষুধের মেয়াদ ও গুণগত মান পরীক্ষা করা হয়।

​এসময় 'বর্ষা ভেটেরিনারি ক্লিনিক' এ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এই অপরাধে ক্লিনিকের সত্ত্বাধিকারী শেখর চন্দ্রকে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' অনুযায়ী তিন হাজার টাকা জরিমানা করা হয়।

​একই অভিযানে 'খানজাহান আলী এন্টারপ্রাইজ' নামক অন্য একটি প্রতিষ্ঠানেও অনিয়ম ধরা পড়ে। মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় প্রতিষ্ঠানটির ম্যানেজার বিধান চন্দ্র দাসকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ধ্বংস করার নির্দেশ দেন।

​অভিযান চলাকালীন কারিগরি বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান​,‘জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।

সাধারণ মানুষকে প্রতারণা থেকে বাঁচাতে এবং নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে সামনের দিনগুলোতেও এই অভিযান অব্যাহত থাকবে।’

​অভিযান শেষে স্থানীয় ব্যবসায়ীদেরকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য দ্রুত অপসারণ করার জন্য সতর্কবার্তা প্রদান করা হয়।

বাজারের সাধারণ ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)