যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করায় জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৬:২৬ পিএম
আপডেট : শুক্রবার, ১৫ মে,২০২৬, ০১:৩৩ এ এম
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করায় জরিমানা

খুলনার পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করে স্থানীয় বাসিন্দাদের অসুবিধা সৃষ্টি করার অভিযোগে এক খামারিকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের গদাইপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। এসময় স্থানীয় গরুর খামারি কাজী শাহীনুর রহমানকে দণ্ডবিধি ১৮৬০-এর ২৬৯ ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্র জানfয়, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনার ফলে দুর্গন্ধ ও অপরিচ্ছন্নতার কারণে স্থানীয় বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছিলেন। এ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় অভিযুক্তকে জরিমানা করা হয়।

আগামী এক মাসের মধ্যে খামারের পরিবেশগত পরিস্থিতির উন্নয়ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্যও খামার মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরে তার বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, জনস্বার্থ ও স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)