যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় চৈত্র সংক্রান্তি পালন

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল,২০২৬, ০২:৫৭ পিএম
মাগুরায় চৈত্র সংক্রান্তি পালন

মাগুরায় পবিত্র মন্ত্র পাঠের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা চৈত্র সংক্রান্তি উৎসব পালন করছে। সনাতনীরা উপবাস থেকে ফুল, বেলপাতা, দুধ, আতপ চালসহ পূজার অনুষঙ্গ দিয়ে শিব ঠাকুরের সন্তুষ্টি কামনায় এই উৎসব পালন করেন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মাগুরা শহরের বাটিকাডাঙ্গা ঠাকুর বাড়িতে শত বছরের ঐতিহ্য চৈত্র সংক্রান্তির এই উৎসব পালন করা হয়।

মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক লিপিকা দত্ত বলেন, শত বছরের পুরনো সনাতন ধর্মাবলম্বীদের চৈত্র সংক্রান্তি উৎসব। এই উৎসবটায় সনাতনীরা একমাস নিরামিষ খান এবং তারা সন্ন্যাস ধর্ম পালন করেন।

চৈত্র সংক্রান্তিতে প্রত্যেক হিন্দু নারী শিব ঠাকুরের সন্তুষ্টি কামনায় শিবের মাথায় জল ঢালেন এবং মনের আশা ব্যক্ত করেন।

এই উৎসবটাকে কেন্দ্র করে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সেজে ওঠে নতুন রূপে। এই দিনে ব্যবসায়ীরা নতুন খাতা খোলেন, আয়োজন করেন হালখাতার।

সন্ন্যাসীরা শিব ঠাকুরের পূজা আয়োজনের মধ্য দিয়ে খেজুর গাছের কাটা ভাঙাসহ আগুনে ঝাঁপ দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)