যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘ঘুসকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী!’

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৯:২০ পিএম
আপডেট : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ১০:৩৬ পিএম
‘ঘুসকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী!’

‘ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুস নয়’- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি।

বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানায় প্রতিষ্ঠানটি। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করারও দাবিও জানানো হয়েছে।

মঙ্গলবার এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুস নয় এবং তা গ্রহণ করা যায় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এই বক্তব্যের মাধ্যমে প্রতিমন্ত্রী ঘুস লেনদেনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন কিনা, এমন প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলছেন, নিয়মিত দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অবৈধ অর্থ কেন নেওয়া হবে?

প্রতিমন্ত্রীর এমন বক্তব্যকে মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা দেওয়ার মধ্য দিয়ে দুর্নীতির বিস্তার ঘটাবে বলেও মনে করেন ড. ইফতেখারুজ্জামান।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানোর দায়িত্ব যাদের, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত সুবিধা নেওয়ার পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন। নিয়মিত দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ কোন আইন বা বিধিতে রয়েছে, তা প্রতিমন্ত্রীকে জনসমক্ষে জানাতে হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)