সুবর্ণভূমি ডেস্ক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেট নগরের দাড়িয়াপাড়ার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায়।
হামলার সময় বাসায় থাকা স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমার বিকট শব্দে দ্রুত বের হয়ে তারা প্রধান ফটকে আগুন জ্বলতে দেখেন।
পরিবারের সদস্যরা জানান, আগুনে বাসার প্রধান ফটকটি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।