যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গোপালগঞ্জে জামায়াত নেতার পদত্যাগ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৫:২৩ পিএম
গোপালগঞ্জে জামায়াত নেতার পদত্যাগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মো. আবুল কালাম শেখ। ব্যক্তিগত সিদ্ধান্তে দায়িত্ব পালন করা সম্ভব নয় জানিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ জানান, প্রায় এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিন মাস আগেই দায়িত্বশীল ব্যক্তিদের কাছে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়ে পদত্যাগের সিদ্ধান্তের কথা বলেছিলেন তিনি।

আবুল কালাম শেখ বলেন, এলাকার সাধারণ মানুষ বিষয়টি জানতেন না। এ কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে আনছেন তিনি।

তিনি আরও বলেন, তার ওপর কোনো চাপ বা ভয়ভীতি নেই। নিজ ইচ্ছায় এবং দলীয় কার্যক্রম পরিচালনা করতে না পারার কারণেই সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)