সুবর্ণভূমি ডেস্ক
সংগৃহীত—
ছবি:
দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে তিনি কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে এর মান ও ব্যবহারিক দিক পর্যবেক্ষণ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য আনা বেশ কয়েকটি নমুনা বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই উদ্যোগের আওতায় সারা দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট তিন লাখ ছাত্রীকে সরকারি উপহার হিসেবে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।
মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই সরকার এই উদ্যোগ নিয়েছে।
প্রদর্শনীকালে সেখানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।