যশোর, বাংলাদেশ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যানসহ আটক ২

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৬:০৩ পিএম
কেশবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যানসহ আটক ২

যশোরের কেশবপুরে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক (৪০) এবং যুবলীগ কর্মী উজ্জ্বল অধিকারীকে (৩৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক উজ্জ্বল অধিকারী কেশবপুর সাহাপাড়ার গোলক অধিকারীর ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর কেশবপুর থানায় দায়ের করা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার একটি মামলার (মামলা নম্বর-১১) এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের আটক করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে তাদের যশোরের বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

এদিকে স্থানীয় পৌরসভার একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে উজ্জ্বল অধিকারী দলীয় মিছিলে প্রকাশ্যে বিদেশি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মহড়া দিতেন। জনমনে আতঙ্ক সৃষ্টিকারী ওই অবৈধ অস্ত্রটি উদ্ধারের জন্য পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে উজ্জ্বল অধিকারী ও পলাশ মল্লিককে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)