যশোর, বাংলাদেশ || সোমবার, ২৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঈদযাত্রায় স্বস্তি দিতে নামলো পাঁচ জোড়া বিশেষ ট্রেন

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ২৫ মে,২০২৬, ১২:৪১ পিএম
আপডেট : সোমবার, ২৫ মে,২০২৬, ০২:০৬ পিএম
ঈদযাত্রায় স্বস্তি দিতে নামলো পাঁচ জোড়া বিশেষ ট্রেন

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাতায়াত আরও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার (২৫ মে) রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে অতিরিক্ত দশটি (পাঁচ জোড়া) বিশেষ বা স্পেশাল ট্রেন। একই সঙ্গে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলোতে যুক্ত করা হচ্ছে আরও ৫১টি নতুন কোচ।

রবিবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

স্টেশনের সার্বিক পরিস্থিতি ও যাত্রীসেবার মান সরেজমিনে পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনা সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। লাখ লাখ মানুষের ট্রেনে বাড়ি ফেরার এই আকাঙ্ক্ষা সামলানো আমাদের জন্য অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। তবে যাত্রীদের সুবিধার্থে আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও জানান, সাধারণ সময়ে আন্তঃনগর ট্রেনগুলোতে প্রতিদিন প্রায় ৩২ হাজার যাত্রী যাতায়াত করলেও, ঈদ উপলক্ষে অতিরিক্ত ২৫ শতাংশ টিকিটের ব্যবস্থা করায় এখন দৈনিক প্রায় ৪০ হাজার মানুষ যাতায়াত করতে পারছেন। এছাড়া কোরবানির পশু সহজে ও নিরাপদে পরিবহনের জন্য ৩টি বিশেষ 'ক্যাটেল ট্রেন' পরিচালনা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

পুরোনো রেললাইন ও ইঞ্জিনের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে ট্রেন চালানো হচ্ছে। সকালের দিকে রেললাইনের ওপর খড় শুকানোর কারণে চাকা পিছলে ৩টি ট্রেনের শিডিউলে কিছুটা বিলম্ব হলেও, অতিরিক্ত ইঞ্জিন ও কর্মী পাঠিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আজকের মধ্যেই ট্রেনের সময়সূচি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ঈদযাত্রার সুবিধার্থে আজ ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)