যশোর, বাংলাদেশ || রবিবার, ৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরের মানববন্ধনে ঘোষণা:

সোমবার থেকে শাখা ডাকঘর কর্মচারীদের সারাদেশে পূর্ণ কর্মবিরতি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৪ জুলাই,২০২৬, ০১:৩৪ পিএম
আপডেট : শনিবার, ৪ জুলাই,২০২৬, ০৩:৪৮ পিএম
সোমবার থেকে শাখা ডাকঘর কর্মচারীদের সারাদেশে পূর্ণ কর্মবিরতি

দুই দফা দাবি আদায় না হলে আগামী ৬ জুলাই (সোমবার) থেকে দেশের সব শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ।

তাদের দাবি বাস্তবায়নের জন্য শনিবার যশোরে মানববন্ধন করেছেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি. নম্বর-বি-২০৩১)।

মানববন্ধন থেকে বক্তারা জানান, গত ১৭ ও ১৮ জুন ঢাকায় ডাক অধিদপ্তরের সামনে দুই দফা দাবি আদায়ে অনশন কর্মসূচি পালন করা হয়। পরে তিন দিনের 'কলম বিরতি' কর্মসূচিও ঘোষণা করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৬ জুলাই থেকে দেশব্যাপী পূর্ণ কর্মবিরতি পালনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও তারা ঘোষণা দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাকসেবা সচল রাখতে শাখা ডাকঘরের কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা দীর্ঘদিন ধরে নানা বৈষম্য ও সমস্যার মুখোমুখি। তাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন হলে কর্মচারীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি দেশের ডাকসেবার মানও উন্নত হবে। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান তারা।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৬৪ জেলায় কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন ও ধর্মঘটের সমর্থনে গণস্বাক্ষর সংগ্রহ করতে বলা হয়েছে। এছাড়া ৫ জুলাইয়ের মধ্যে নগদ অর্থ, খাম, ডাকটিকিট ও রাজস্ব হিসাব শূন্য ব্যালেন্সে সমন্বয়, সব চিঠি ও পার্সেল বিতরণ সম্পন্ন এবং ৬ জুলাই থেকে প্রতিটি শাখা ডাকঘরের সামনে ধর্মঘটের ব্যানার টানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তারা আরও জানান, আন্দোলনে অংশ নেওয়ার কারণে কোনো কর্মচারী হয়রানি, শাস্তিমূলক ব্যবস্থা বা পুট-অফ ডিউটির শিকার হলে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা বিভাগীয় মহিলাবিষয়ক সম্পাদক শাহানাজ পারভিন, সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আকাশ, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা, ঝিকরগাছা থানা সভাপতি আলম, শার্শা থানা সভাপতি মো. আলী, কেশবপুর থানা সভাপতি সিরাজুল ইসলাম, মণিরামপুর থানা সভাপতি বাবলু, বাঘারপাড়া থানা সভাপতি আব্দুর রব, চৌগাছা থানা সভাপতি মো. সুলতান, অভয়নগর থানা প্রতিনিধি আল-আমিন, নড়াইল প্রতিনিধি মো. রনি এবং বিভিন্ন উপজেলা ও জেলার নেতারা।

বক্তারা বলেন, তারা সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান। তবে দ্রুত দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না এলে আগামী সোমবার থেকে দেশব্যাপী শাখা ডাকঘরগুলোতে অনির্দিষ্টকালের পূর্ণ কর্মবিরতি শুরু হবে। এতে দেশের ডাকসেবা কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন