শার্শা (যশোর) প্রতিনিধি
শুক্রবার বিকেলে শার্শার উলাশী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনি পথসভা ও প্রচার মিছিল হয়েছে।
আজিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পথসভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ শহিদুল ইসলাম শহীদ। তিনি বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে। রাষ্ট্রীয় ক্ষমতায় এলে নেতা তারেক রহমান সকলের জন্য একটি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়া অঙ্গীকার করেছেন। তাই ১২ তারিখের সারাদিন ধানের শীষে ভোট দিবেন।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল রহমান শফি, কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, রবিউল ইসলাম রবি, মিন্টু বিশ্বাস, মহিদুল ইসলাম, মহিলাদলের মাজেদা খাতুন, সুমি মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পথসভাশেষে ধানের শীষের নির্বাচনি প্রচারণায় একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি পাড়া-মহল্লা ঘুরে লাউতাড়া প্রাইমারি স্কুল এসে শেষ হয়।