যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘বট বাহিনী’ কর্তৃক বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ তালায়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ১০:০৪ পিএম
‘বট বাহিনী’ কর্তৃক বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ তালায়

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বট বাহিনী’ কর্তৃক বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

সোমবার বিকেলে স্থানীয় শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মহব্বত হোসেন। তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন নেতৃবৃন্দ।

বক্তব্যে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে তালা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও জনপ্রিয়তা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে, এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সত্যতা যাচাই করে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বলা হয়, যারা ভুয়া আইডি খুলে মানহানিকর পোস্ট ও অপপ্রচার চালাচ্ছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন শেষে তালা শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)