শার্শা (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনকোরেক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ মার্চ ২০২৬) রাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর একটি দল এই অভিযান পরিচালনা করে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার রাতে অগ্রভুলোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধার করা সিরাপগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।